কাউনিয়ায় মৌখিক ভাবে ভূমি অফিসের লীজ নেওয়া পুকুরের মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ সোহেল রানা নামে এক মৎস্যচাষি। রোববার দুপুরে কাউনিয়া উপজেলার স্কাউট ভবনের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লীজ গ্রহনকারী মৎস্য চাষী সোহেল রানা জানান, উপজেলা ভূমি অফিসের অধীনে নিজপাড়া মৌজার একটি পুকুর তিনি আড়াই বছর ধরে মৌখিক ইজারায় ভোগদখল ও মাছ চাষ করে আসছেন। বর্তমানে পুকুরে প্রায় ৮ লাখ টাকার মাছ ছাড়া হয়েছে।
গত শনিবার (৬ জুন) এলাকার শ্রী মদন সিংহ, হাবিবুর রহমান ও মিজানুর রহমান রানাসহ কয়েকজন ব্যক্তি পুকুরে নেমে জাল দিয়ে জোরপূর্বক মাছ মারতে শুরু করেন। এতে বাধা দিলে অভিযুক্তরা তার স্ত্রীকে গালিগালাজ করেন এবং পরে লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে ঢুকে মারধর করেন ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সোহেল রানা নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এই ঘটনায় কাউনিয়া থানায় সোহেল রানার স্ত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে তিনি জানান।
Leave a Reply