কাউনিয়ায় দুই মামলার দুই পলাতক আসামী গ্রেফতার
রংপুরের কাউনিয়া উপজেলায় পৃথক দুই মামলার দুই পলাতক থাকা আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২মে) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চাঁন ঘাট গ্রামের আব্দুল মান্নান মিয়ার পুত্র মোঃ আজিজুল ইসলাম (৩৪) ও শিবু কুন্টিরাম গ্রামের ফজর আলীর পুত্র মোঃ আব্দুল জলিল (৫২)
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ আজিজুল ইসলাম সিআর মামলা নং ১৬২/২৫ ও জিআর মামলা নং ৭৮/২৪-এর ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া মোঃ আব্দুল জলিল মামলা নং ১(৫)২৬-এর এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply