সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় কীটনাশক পানে যুবতীর আত্মহত্যা
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৩:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় কীটনাশক পানে যুবতীর আত্মহত্যা।
কাউনিয়ায় কীটনাশক পান করে গীতা রাণী (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্রামের বাসিন্দা নিতাই চন্দ্রের কন্যা গীতা রাণী গত বৃহস্পতিবার দুপুরে সবার অজান্তে জমিতে দেওয়ার জন্য বাড়িতে এনে রাখা কীটনাশক পান করে।
কীটনাশক পান করার পর সে ছটফট করতে থাকলে বাড়ির লোকজন টের পেয়ে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আটটার দিকে গীতা রাণী মারা যায়। গীতা রাণীর কাকা পলাশ কুমার বিঞ্চু বলেন তার ভাতিজি মানষিক ভারসাম্যহীন ছিল। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজুর রহমান কীটনাশক পানে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























