ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

“একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়” -মির্জা ফকরুল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৩০৯২ বার পড়া হয়েছে

“বক্তব‍্য রাখছেন মির্জা ফকরুল ইসলাম।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়” -মির্জা ফকরুল

উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে ইফতার মাহফিল যেন রূপ নিল এক রাজনৈতিক ও সামাজিক বার্তার মঞ্চে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা একটা ক্রান্তিলগ্নে বাস করছি। যেখানে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়।”

ইফতার,সাহরী ও নামাজের সময় জেনে নিন

সাহরীর শেষ সময় : ৪:২৬
ইফতারের সময় : ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩২
  • দুপুর ১১:৫৬
  • বিকেল ৪:১৭
  • সন্ধ্যা ৬:০৩
  • রাত ৭:১৬
  • ভোর ৫:৪৬
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চিন্তাগুলোকে একত্রিত করার সময় এখন এসেছে বলে ভরা হলরুমে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের চিন্তা-ভাবনাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে সেই ভাবনাগুলোকে একত্রিত করতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে।

পড়ুন>>আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

তিনি ইঙ্গিত দেন,দেশের বর্তমান বাস্তবতায় সামাজিক সংহতি ও মূল্যবোধ পুনর্গঠন অত্যন্ত জরুরি। বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র পূর্ণতা পেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন,সমাজকে গড়ে তুলতে হলে আজকে অবশ্যই নারীদের সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। নারীরা প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের পেছনে ঠেলে দিলে জাতি কখনোই এগোতে পারবে না।

তিনি আরও বলেন, একটি আধুনিক, প্রগতিশীল ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য নারী-পুরুষদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।

বক্তব্যের শেষাংশে তিনি সকলকে উদ্দেশ করে বলেন, আসুন, সবাই মিলে বাংলাদেশকে একটি ভালোবাসার রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। তার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন>>রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন ড. ইউনুস

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিশ্লেষকরা মনে করছেন, নারীর অধিকার ও অংশগ্রহণের প্রশ্নে মির্জা ফখরুলের এই বক্তব্য কেবল রাজনৈতিক ভাষণ নয়—বরং সাম্প্রতিক সামাজিক বিতর্কের প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ অবস্থান।

বিশেষ করে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ ও সামাজিক মূল্যবোধের প্রশ্নে এই বার্তা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থার ইঙ্গিত বহন করছে। ইফতারের আধ্যাত্মিক আবহে দেওয়া এই বক্তব্য যেন হয়ে উঠে সামাজিক ন্যায়, সমতা ও ভালোবাসাভিত্তিক রাষ্ট্র গঠনের এক দৃঢ় অঙ্গীকার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়” -মির্জা ফকরুল

আপডেট সময় : ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬