ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবার নয়, মানুষের পরিচয় তার চরিত্রে: প্রভা চাকরি হারালেন সাবেক ডিবিপ্রধান হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার সুযোগ শ্রমিকদের আন্দোলনে থাকার যৌক্তিকতা নেই: শ্রমমন্ত্রী মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের নতুন ঠিকানা চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ শিক্ষার্থী ২০২৬ ব্যালন ডি’অর: মেসিকে সেরা বেছে নিলেন ব্রাজিলের সাংবাদিক বুয়েটে ৫টি পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেবেন শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুরহস্য: তদন্তের শুরুতেই নৌপুলিশ ও পিবিআইয়ের সামনে একাধিক প্রশ্ন

এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার সুযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে অকৃতকার্য এসব শিক্ষার্থীকে ফলাফলের জন্য পরবর্তী শিক্ষাবর্ষ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক আয়োজনে এই বিশেষ পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন। মূলত শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় বাঁচাতে এবং মানসিক চাপ কমাতে সরকার এই বিশেষ অন্তর্বর্তীকালীন পরীক্ষার উদ্যোগ নিয়েছে।

এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ মাহদী আমিন এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ও ফল প্রকাশের প্রক্রিয়া দুই মাসের মধ্যে এবং তিন বা তার চেয়ে বেশি বিষয়ে অকৃতকার্যদের ক্ষেত্রে তা তিন মাসের মধ্যে শেষ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফল পুনর্নিরীক্ষণের এক মাস পর পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে এবং এরপর উত্তরপত্র মূল্যায়ন শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরবর্তী বছর পুরো পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়, যা তাদের শিক্ষাজীবনে দীর্ঘসূত্রতা ও হতাশা তৈরি করে। সেই স্থবিরতা কাটানোর লক্ষ্যেই সরকার এই অন্তর্বর্তী পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে কতটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হবে, সেটির চূড়ান্ত রূপরেখা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত হবে। সাধারণত এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়।

উল্লেখ্য, গত ২ জুলাই দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ১৫ আগস্ট ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার মধ্য দিয়ে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়। এ বছর মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। দেশজুড়ে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৫ আগস্ট।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার সুযোগ

আপডেট সময় : ০৪:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬