উপজেলা বিএনপির আয়োজনে ডোমারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে
উপজেলা বিএনপির আয়োজনে ডোমারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নীলফামারীর ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬শে মার্চ) বিকালে ডোমার ডাকবাংলো মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
পড়ুন>> যাদুকাটা নদীর তীরে হিন্দু ধর্মালম্বীদের গঙ্গাস্নান শুরু
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গণি দুলাল, আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীন আলম শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব প্রভাষক রইসুল আলম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে বিএনপি সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে জিয়া পরিবারের অন্যতম সদস্য ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























