উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে রাজিবপুরে সার সংকট চরমে, দিশেহারা কৃষক গরুর ঘাস কাটতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর হাসি ও ভাবনার খোরাক: অদ্ভুত সব গবেষণার জন্য ঘোষিত হলো ইগ নোবেল পুরস্কার ২০২৭ সাল নিয়ে পূর্বাভাস দিলেন ‘চীনের নস্ত্রাদামুস’ খ্যাত জিয়াং শুয়েছিন পিকেএসএফে ৩ পদে নিয়োগ: বেতন ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু উল্লাপাড়ায় নৌকাবাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব: ১৪৪ ধারা জারি

উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

বিশ্বনাথ (সিলেট) থেকে আফজাল মিয়া
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

 

 

উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

 

বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘উন্নয়ন কাজের বেলায় কোন গ্রুপিং নেই। সরকার যেসব উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ব্যক্তি পছন্দের, কি অপছন্দের সেটা মুখ্য নয়। উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’র সৌজন্যে উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক (খাদ্য সামগ্রী) বিতরণকালে তিনি এসব কথা বলেন।

পড়ুন>>মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল

বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন।

পড়ুন>>রাজিবপুরে সার সংকট চরমে, দিশেহারা কৃষক

এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তারেক আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আকিরুল ইসলাম জিসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগীয় সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলার ৭৫০জন উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক তুলে দেয়া হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!