ইন্দুরকানীতে নিষিদ্ধ আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত
- আপডেট সময় : ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৭৪৩ বার পড়া হয়েছে
ইন্দুরকানীতে নিষিদ্ধ আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের হামলায় পাঁচজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে পত্তাশী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পত্তাশী বাজারের পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকায় হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। সেখানে তারা পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
প্রথমে আহতদের ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের পিরোজপুর জেলা হাসপাতাল-এ পাঠানো হয়। বর্তমানে সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পড়ুন>>মোনাজাতে জিয়ার নাম নেই! ছাত্রদলের প্রতিবাদ ও ক্ষোভে সংশোধনী মোনাজাত
আহত ব্যক্তিরা হলেন- পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম ফকির (৫৫), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন (৩৮), ছাত্রদল কর্মী নাহিদ হোসেন (১৮), বিএনপি কর্মী নাছির উদ্দিন ফকির (৫০), বিএনপি কর্মী নাইম হোসেন (২৮)।
আহতদের অভিযোগ, স্থানীয় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন টুকু, তার ছেলে রায়হান ও ভাই আলাউদ্দিনের নেতৃত্বে ৮–১০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। আমাদের অপরাধ শুধু আমরা বিএনপি করি। ৫ তারিখের ঘটনার প্রতিশোধ নিতেই আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
অভিযোগপ্রাপ্ত নাসির উদ্দীন টুকু হামলার অভিযোগ অস্বীকার করে বলেন,“আমি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছি। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।”
ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন,
“আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তথ্য সুত্র ও ছবি


























