সেতুর ছাউনি ভেঙে রড চুরি ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সেতুর ছাউনি ভেঙে রড চুরি ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায় দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সেতুর ছাউনি ভেঙে রড চুরি ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
দৌলতপুরে ছাত্রলীগ নিয়ে ছাত্রঅধিকার পরিষদের কমিটি ঘোষণার পরদিন বহিষ্কার
প্রতিকী

 

সেতুর ছাউনি ভেঙে রড চুরি ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার

 

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই তিন জনের বিরুদ্ধে সেতুর ছাউনি ভেঙে রড চুরির অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

তারা হলেন- নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার মাটিভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন (শাহীন), ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হেদায়েত খান (৫০) ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (৪৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই তিন জনের দলীয় প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো। এ ছাড়া নাজিরপুর উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনও ধরনের দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

পড়ুন>>সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তালাবদ্ধ শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে নাজিরপুরের মাটিভাঙা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে একটি লোহার সেতুর ছাউনির ঢালাই ভেঙে লোহার রড চুরির ঘটনা ঘটে। এতে বহিষ্কৃত তিন নেতার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। রড চুরির ঘটনায় মঙ্গলবার রাতে ওই তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মাটিভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম।

তবে রড চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সরদার সাফায়েত হোসেন জানান, তিনি এলাকার বাইরে আছেন। তিনি বিএনপির গ্রুপিংয়ের শিকার।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‌এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!