আজ ৩ ফেব্রুয়ারি: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ ৩ ফেব্রুয়ারি: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার

আজ ৩ ফেব্রুয়ারি: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

সংকলন: সৈয়দা মোসলেমা বেগম
  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

 

আজ ৩ ফেব্রুয়ারি: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

৩ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪তম দিন। বছর শেষ হতে আরো ৩৩১ (অধিবর্ষে ৩৩২) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

১৮৩০ – লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫ – লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯১৩ – বুলগেরিয়া-তুরস্ক যুদ্ধ শুরু হয়।
১৯১৭ – যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।
১৯১৯ – লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত।
১৯২৫ – অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়।
১৯২৭ – হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২৮ – সাইমন কমিশন ভারতে এলে গণবিৰোভ ও ধর্মঘট শুরু হয়।
১৯৩০ – ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯৩১ – নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত।
১৯৪৩ – কলকাতা ও হাওড়ার সংযোগকারী রবীন্দ্র সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৪৫ – মিত্রশক্তির এক হাজার বোমারু বিমান দিনের আলোয় বার্লিনে বোমাবর্ষণ করে।
১৯৬৬ – সোভিয়েত যান লুনা-এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি প্রেরণ করে।
১৯৬৯ – মোজাম্বিক ন্যাশনাল লিবারশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড: এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত হয়।

১৯৬৯ – ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়।
১৯৭৭ – রাজধানী আদ্দিস আবাবায় ইথিপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত।

১৯৭৯ – শাহ শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের সংগ্রাম আরো তীব্রতর হয়ে উঠে।
১৯৮৯ – প্যারাগুয়েতে সামরিক অভ্যত্থান ঘটে।
১৯৯৬ – চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত হয়।
১৯৯৭ – বিধ্বংসী অগ্নিকাণ্ডে কলকাতা পুস্তকমেলা ভষ্মীভূত হয়।
২০০৭ – বাগদাদে একটি মার্কেটে বোমা বিস্ফোরণে ১৩৫ জন নিহত ও ৩৩৯ জন আহত হয়।

জন্ম

১৮০৯ – জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ ফিলিক্স মেনডেলসন বার্থোলডি।
১৮৭৩ – অতীন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী।(মৃ.১৯৬৫)
১৮৭৩ – প্রভাতকুমার মুখোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক। (মৃত্যু: ০৫/০৪/১৯৩২)
১৮৮৩ – ঊর্মিলা দেবী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা। (মৃত্যু: ১৯৫৬)
১৮৮৩ – চিত্রশিল্পী নন্দলাল বসু। (মৃ.১৯৬৬)
১৯০৯ – ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়। (মৃ.১৯৬৫)
১৯৩৬ – বব সিম্পসন, অস্ট্রেলীয় ক্রিকেটার ও কোচ।
১৯৬০ – ইওয়াখিম ল্যোভ, জার্মান ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৩ – রঘুরাম রাজন, ভারতীয় অর্থনীতিবিদ ও আকাদেমিক ব্যক্তিত্ব।
১৯৬৬ – ড্যানি মরিসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও ক্রীড়া ভাষ্যকার।
১৯৭৬ – ইসলা ফিশার, ওমানী-অস্ট্রেলীয় অভিনেত্রী।

মৃত্যু

১৪৬৮ – মুদ্রণ শিল্পের জার্মান পুরোধা ইওহান গুটেনবার্গ।
১৯২৪ – উড্রো উইল্‌সন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।

১৯৩৫ – ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী (ফাঁসি হয়েছিল)।(মৃ.১৯১৪)

১৯৬৫ – ফুটবল জাদুকর আবদুস সামাদ।
১৯৭৬ – বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষ।
২০০০ – ওস্তাদ আল্লারাখা, বিখ্যাত ভারতীয় তবলা বাদক।(জ.১৯১৯)
২০১২ – ভারতীয় চলচিত্রকার, রাইটার রাজ কানওয়ারা।

দিবস

প্রবীণ দিবস (থাইল্যান্ড)
শহীদ দিবস (সাওটোম ও প্রিন্সিপে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!