সংবাদ শিরোনাম :
২২ হাজার ৬০০ পিস ইয়াবা সিন্দুক থেকে উদ্ধার আটক-১
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারীতে বসতবাড়ির সিন্দুকের ভেতর থেকে ২২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারি রকিবকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফ্রেরুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে এসব ইয়াবাসহ ওই কারবারিকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে জেলার চর নতুন বন্দর পোর্ট গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো. রকিব হাসান রফিকের (৩৪) বসতবাড়ির কক্ষের ভেতরে ড্রয়ার ও সিন্দুকের ভেতর থেকে মাদকসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























