১৯তম বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জন নিয়োগ: আবেদন ও বিস্তারিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
১৯তম বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জন নিয়োগ: আবেদন ও বিস্তারিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজা সিটির জয়তুনে ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ সদস্যের দেহাবশেষ উদ্ধার গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২ ১৯তম বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জন নিয়োগ: আবেদন ও বিস্তারিত কাতারে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে জেল-জরিমানার কঠোর সতর্কতা সাত দিন পর রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার বি১/বি২ ভিসার অপব্যবহার রোধে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস প্রেক্ষাপট: আমাদের লংমার্চ ওষুধের মতো কাজ করছে: জামায়াত আমির চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট মেটাতে নতুন পিপিপি মডেলের যাত্রা শুরু ফেনীর পরশুরামে কাজের সন্ধানে আসা নেত্রকোনার এক শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম অভিমুখে লং মার্চ: কোনো বাধাকেই পরোয়া করি না, বললেন জামায়াত আমীর

১৯তম বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জন নিয়োগ: আবেদন ও বিস্তারিত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন উপযুক্ত প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।

পদের তথ্য ও বেতন স্কেল

  • পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)
  • পদ সংখ্যা: ২৫০টি (পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)
  • বেতন স্কেল: জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা এবং সরকারি সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
  • শর্ত: শিক্ষাগত অর্জনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতি: কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd-এর মাধ্যমে ‘BJSC Form I’ পূরণ করে আবেদন করতে হবে।

পরীক্ষার ফি ও সময়সীমা

  • পরীক্ষার ফি: ১২০০ টাকা (টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকার মধ্যে জমা দিতে হবে)।

পরীক্ষার ধরন ও কেন্দ্র

প্রাথমিক পরীক্ষা (MCQ) ১০০ নম্বরের হবে (পাস নম্বর ৫০)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে এ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা (গড় পাস নম্বর ৫০ শতাংশ) এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা (পাস নম্বর ৫০) অনুষ্ঠিত হবে। প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!