১৭ বছর পর দৌলতপুর বিএনপির কর্মীসভা: নেতা কর্মীর ঢল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
১৭ বছর পর দৌলতপুর বিএনপির কর্মীসভা: নেতা কর্মীর ঢল : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়ার আহ্বান ৪১ দেশের তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বাবার মৃত্যুশোকে কাতর মেসি ফিরলেন মাঠে, লিগস কাপ থেকে বিদায় মায়ামির বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ও সাভারে জেএমবি আস্তানায় অভিযান রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ

১৭ বছর পর দৌলতপুর বিএনপির কর্মীসভা: নেতা কর্মীর ঢল

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
১৭ বছর পর দৌলতপুর বিএনপির কর্মীসভা: নেতা কর্মীর ঢল

 

১৭ বছর পর দৌলতপুর বিএনপির কর্মীসভা: নেতা কর্মীর ঢল

দীর্ঘ ১৭ বছর পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির কর্মী সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দৌলতপুর পাইলট মাধ্যমিক মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জি: জাকির হোসেন।

পড়ুন>> নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর শীত বস্ত্র বিতরণ

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. তৌহিদুল ইসলাম আলম। দৌলতপুর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গলের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। সে লক্ষ্যে কুষ্টিয়া জেলা বিএনপিকে ভেঙে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

গত ১৭ বছর যেসব নেতাকর্মী আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তাদের মুল্যায়ন করে যোগ্যদের কমিটিতে স্থান দেয়া হবে। সভায় বিএনপির দৌলতপুর উপজেলা শাখাকে ভেঙে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠনের ঘোষনা দেয়া হয়।

 

বিএনপির নেতারা বলেন, যারা দলের মধ্যে বিভেদ তৈরী করতে চাই তাদের শক্ত হাতে দমন করা হবে। ৫ আগষ্টের পর বিএনপির বিরুদ্ধে দেশ-বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

 

সভাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উপজেলা বিএনপিতে সাজ সাজ রব লক্ষ্য করা গেছে। বাধাহীন ভাবে এ কর্মীসভা করতে পারায় সভায় উপস্থিত নেতাকর্মীরা সভাকে উৎসবে পরিণত করে।

উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিতির কারণে কর্মীসভা জনসুমুদ্রে রুপ নেয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!