১৫৫ কোটি টাকা আত্মসাৎ অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তাকে আত্মসমপর্ণের নির্দেশ
- আপডেট সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৩৫৮ বার পড়া হয়েছে
অগ্রণী ব্যাংকের ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা ঋণের অনিয়ম ও আত্মসাতের ঘটনায় করা মামলায় চট্টগ্রামের অগ্রণী ব্যাংক করপোরেট বাণিজ্যিক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার উদয় কুমার বিশ্বাসসহ তিনজনকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।অপর দুই আসামি হলেন- ব্যাংকটির একই শাখার প্রিন্সিপাল অফিসার মো. শাহজাদুল আলম ও প্রিন্সিপাল অফিসার ইয়াসিন ফারুকী।
পড়ুন>>সব সুবিধা খেলাপিদের জন্যই
হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে গতকাল সোমবার দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী একে এম ফজলুল হক। তিনি জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আমাদের দায়ের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।
পড়ুন >> বিআইএফসিএর এক হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার
একই সঙ্গে তিন আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামের শিল্প গ্রুপ মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামশুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে ২০১৮ সালের ১৭ মে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদেশ থেকে পণ্য আমদানি করে ছাড় করানোর প্রক্রিয়ায় ট্রাস্ট রিসিটের মাধ্যমে ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।
এ মামলায় গত ৫ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন নেন ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার উদয় কুমার বিশ্বাস, প্রিন্সিপাল অফিসার মো.শাহজাদুল আলম ও প্রিন্সিপাল অফিসার ইয়াসিন ফারুকী। এরপর হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করে দুদক।
দুদকের সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ গতকাল সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। একই সঙ্গে জামিনপ্রাপ্ত তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ দেন। মামলার বিবরণীতে জানা গেছে, দুদকের উপ-পরিচালক মো. সামসুল আলম বাদী হয়ে চট্টগ্রামের ডাবলমুড়িং থানায় ১১ জনকে আসামি করে মামলা করা হয়। মামলায় অগ্রণী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে আসামি করা হয়। মামলায় চট্টগ্রামের ভোজ্যতেল শোধনকারী প্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্সের এমডি মোহাম্মদ সামশুল আলম ছাড়াও যাদের আসামি করা হয়েছে তারা হলেন- ইলিয়াস ব্রাদার্সের চেয়ারম্যান মো. নুরুল আবছার, পরিচালক মো. নুরুল আলম, জয়নাব বেগম, কামরুন্নাহার বেগম, তাহমিনা বেগম, অগ্রণী ব্যাংক করপোরেট বাণিজ্যিক এলাকা শাখা, আগ্রাবাদের উপ-মহাব্যবস্থাপক মো. নূরুল আমিন, একই শাখার সাবেক সহকারী ব্যবস্থাপক মো. জোনায়েদ বোগদাদী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার উদয় কুমার বিশ্বাস, প্রিন্সিপাল অফিসার মো. শাহজাদুল আলম ও প্রিন্সিপাল অফিসার ইয়াসিন ফারুকী।
মামলার এজাহারে বলা হয়, ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ইলিয়াস ব্রাদার্স এলসি ঋণের নামে নেওয়া ১৫৫ কোটি টাকা আত্মসাৎ করেন। অভিযোগে আরও বলা হয়, আসামিদের মধ্যে ব্যাংক কর্মকর্তারা দুর্নীতির আশ্রয় নিয়ে ঋণ মঞ্জুরি/ ক্রেডিট কমিটির শর্তানুযায়ী ঋণপত্র খোলা, ঋণ বিতরণ ও আমদানি করা পণ্যের বিক্রিত মূল্য থেকে যথাসময়ে টিআর ঋণ সমন্বয় নিশ্চিত না করে ইলিয়াস ব্রাদার্সকে দুর্নীতির সুযোগ করে দেয়। আমদানি পণ্যের ওপর নিবিড় তদারকি ও স্টক পরিদর্শনও করেননি তারা।
এছাড়া মঞ্জুরির শর্তানুযায়ী ঋণের ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও শাখার কর্মকর্তাদের ওপর। কিন্তু তারা ব্যাংকের বিধি অনুযায়ী ঋণ আদায় না করে মোহাম্মদ ইলিয়াছ ব্রাদার্স (প্রা.) লিমিটেডকে ব্যাংকের অর্থায়নে ইন্দোনেশিয়া হতে অপরোশোধিত পাম অয়েল আমদানি করার সুযোগ করে দেয়। নিয়ম ছিল প্রতিষ্ঠানটির আমদানি করা পণ্য বিক্রি করে ব্যাংকের অর্থ পরিশোধ করবে।
তবে, তা না করে তারা তিনটি টিআর ঋণ বাবদ ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন। তথ্য সুত্র
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























One thought on “১৫৫ কোটি টাকা আত্মসাৎ অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তাকে আত্মসমপর্ণের নির্দেশ”