সংবাদ শিরোনাম :
১১ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি: ২০ হাজার কোটি টাকার লেনদেন
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৬:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
১১ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি: ২০ হাজার কোটি টাকার লেনদেন
১১ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি: ২০ হাজার কোটি টাকার লেনদেন। দেশের ১১ কোটিও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি করে পাচারের ঘটনা ঘটেছে। এই তথ্য পাচারের ২০ হাজার কোটি টাকার লেনদেনে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
পড়ুন>>চটপটির দোকানে ২৩৪ কোটি টাকা ঋণ
নির্বাচন কমিশনের (ইসি) ডাটা সেন্টারে সংরক্ষিত ১১ কোটির বেশি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় ২০ হাজার কোটি টাকার লেনদেনে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
বুধবার (০৯ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, তথ্য চুরির ঘটনায় ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা হয়েছে। এ মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে আসামি আছে।
তিনি আরও বলেন, এর বাইরে আরও ১৫ থেকে ২০ জন আসামি আছে। তারা পরস্পরের যোগসাজশে এ কাজের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























