স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ইউনিট হেড নিয়োগ
- আপডেট সময় : ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
ইউনিট হেড নিয়োগের বিস্তারিত
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি তাদের করপোরেট ব্যাংকিং বিভাগে নতুন ইউনিট হেড নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদের সমকক্ষ ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ পেশাদাররা এ পদের জন্য আবেদন করার যোগ্য।
শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা
- পদ: ইউনিট হেড (করপোরেট ব্যাংকিং)।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- অভিজ্ঞতা: যেকোনো খ্যাতনামা বাণিজ্যিক ব্যাংকে করপোরেট বিজনেস বিভাগে অন্তত ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (ভিপি থেকে ইভিপি সমমান পদে)।
- অন্যান্য দক্ষতা: করপোরেট বিজনেস ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং করপোরেট ক্লায়েন্ট ম্যানেজমেন্টে গভীর জ্ঞান থাকা বাধ্যতামূলক। এছাড়াও ডেটা ইন্টারপ্রিটেশন, শক্তিশালী বিশ্লেষণাত্মক ক্ষমতা ও এমএস অফিসে দক্ষ হতে হবে।
- বয়সসীমা: প্রার্থীর বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
দায়িত্বসমূহ
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অনুযায়ী সম্পদ, দায়, রাজস্ব ও মুনাফায় টেকসই প্রবৃদ্ধি অর্জনে করপোরেট ব্যাংকিং বিভাগ পরিচালনা করতে হবে।
নতুন করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহক সংগ্রহ, বিদ্যমান গ্রাহকদের সাথে সুসম্পর্ক উন্নয়ন এবং করপোরেট ল্যান্ডিং, ট্রেড ফিন্যান্স ও ক্যাশ ম্যানেজমেন্ট পণ্যের প্রসারে ভূমিকা রাখতে হবে।
পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমপ্লায়েন্স নিশ্চিত করা তার অন্যতম দায়িত্ব। বাংলাদেশ ব্যাংকের প্রবিধান ও ব্যাংকের ক্রেডিট নীতি মেনে ঝুঁকি ব্যবস্থাপনা, পোর্টফোলিও মান ও অ্যান্টি–মানি লন্ডারিং কমপ্লায়েন্স নিশ্চিত করা।
বেতন ও আবেদনের নিয়ম
- বেতন: আলোচনা সাপেক্ষে।
- সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, ক্রেডিট কার্ড ও ফার্নিচার অ্যালাউন্সসহ বছরে দুটি উৎসব বোনাস ও একটি বৈশাখী বোনাস প্রদান করা হবে।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
- আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার ও পরবর্তী প্রক্রিয়ার জন্য ডাকা হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: নির্ধারিত নয়।
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
- পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে বেশি সাব-রেজিস্ট্রারে।
- যেসব দেশে সরকারি ছুটি সবচেয়ে বেশি, শীর্ষ দশে আছে বাংলাদেশও।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























