স্কাউট চেতনায় উজ্জীবিত ভূরুঙ্গামারী: কাব কার্ণিভালে শিশুদের অংশগ্রহণে দিনভর প্রাণচাঞ্চল্য : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
স্কাউট চেতনায় উজ্জীবিত ভূরুঙ্গামারী: কাব কার্ণিভালে শিশুদের অংশগ্রহণে দিনভর প্রাণচাঞ্চল্য : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার?

স্কাউট চেতনায় উজ্জীবিত ভূরুঙ্গামারী: কাব কার্ণিভালে শিশুদের অংশগ্রহণে দিনভর প্রাণচাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
স্কাউট চেতনায় উজ্জীবিত ভূরুঙ্গামারী: কাব কার্ণিভালে শিশুদের অংশগ্রহণে দিনভর প্রাণচাঞ্চল্য

 

 

স্কাউট চেতনায় উজ্জীবিত ভূরুঙ্গামারী: কাব কার্ণিভালে শিশুদের অংশগ্রহণে দিনভর প্রাণচাঞ্চল্য

স্কাউট চেতনায় উজ্জীবিত ভূরুঙ্গামারী: কাব কার্ণিভালে শিশুদের অংশগ্রহণে দিনভর প্রাণচাঞ্চল্য।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কাব কার্ণিভাল-২০২৫। সোমবার সকালে বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের আয়োজনে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্ণিভালের আয়োজন করা হয়।

 

প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে সারা দেশের কাব কার্ণিভালের উদ্বোধন ঘোষণা করেন।

 

 

স্থানীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, থানা অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও মোবাশ্বের আলী, স্কাউট ইন্সট্রাক্টর আতিকুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক এটিএম খলিলুর রহমান পলাশ, স্কাউট কমিশনার বদরে জাহান ফ্লেমি, খোরশেদ আলম ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

পড়ুন>> নওগাঁয় চালের দাম হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি: নাভিশ্বাস ক্রেতা-বিক্রেতার অভিযানের দাবি

 

দিনব্যাপী এই উৎসবে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব স্কাউট সদস্য নানান শিক্ষামূলক ও চিত্তবিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। উৎসবটি শিশুদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই আয়োজন করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!