ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আরএনবির দুই সদস্য আটক

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আরএনবির দুই সদস্য আটক

সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম।

আটককৃতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। নিয়মিত নজরদারি ও অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে।

পড়ুন>>সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

অভিযোগ রয়েছে, আটককৃতরা অনলাইনে অবৈধ উপায়ে ট্রেনের টিকিট সংগ্রহ ও ডাউনলোড করে আসছিলেন। পরবর্তীতে এসব টিকিট সাধারণ যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করে আসছিলেন তারা। অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কিছু ট্রেনের টিকিট এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা বর্তমানে তদন্তের আওতায় রয়েছে।

অভিযান শেষে আটককৃত দুই সদস্যকে পরবর্তী আইনি পদক্ষেপ ও জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম জানিয়েছেন, রেলের টিকিট কালোবাজারি রোধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আরএনবির দুই সদস্য আটক

আপডেট সময় : ১২:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬