ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

সাপাহারে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৯:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩৩০৩৫ বার পড়া হয়েছে

সাপাহারে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি

নওগাঁর সাপাহার উপজেলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএএফ। তবে পুশ-ইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় দিয়ে পুশ ইনের চেষ্টার শিকার ওই ১৭ জনশূন্য রেখায় অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত ১০৫ টি দোকান

অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি জানায়, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ভারতের ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন।

খবর পেয়ে হাঁপানিয়া বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ১৭ জনকে ভারতীয় শূন্য রেখার অভ্যন্তরে শনাক্ত করে। ১৭ জনের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী এবং পাঁচজন শিশু। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছেন।

পড়ুন>>বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে গাছের চারা বিতরণ

অবৈধভাবে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। শূন্য রেখায় অবস্থানরত ১৭ জনকে ভারতে ফেরত নেওয়ার জন্য বিএসএফ বলা হয়েছে। তবে বিএসএফ তাদেরকে পুশ ইন করেনি এবং ফেরত নিতেও অস্বীকার করেছে।”

আলোচনার মাধ্যমে তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশ-ব্যাক) প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি

আপডেট সময় : ০৯:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬