সংবাদ শিরোনাম :
সাপাহারে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
- আপডেট সময় : ০৬:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সাপাহারে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা তিলনী পাতাড়ি নয়াপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে উক্ত অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাহার রহমান।
এ সময় সরকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মুকুল মিয়া ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























