সাদাপাথর লুটপাটে "সেইভ দ্যা হিউম্যান"-এর মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাদাপাথর লুটপাটে "সেইভ দ্যা হিউম্যান"-এর মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আজকের খেলার খবর: ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ৩০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি

সাদাপাথর লুটপাটে “সেইভ দ্যা হিউম্যান”-এর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
সাদাপাথর লুটপাটে "সেইভ দ্যা হিউম্যান"-এর মানববন্ধন
সাদাপাথর লুটপাটে "সেইভ দ্যা হিউম্যান"-এর মানববন্ধন

 

 

 

সাদাপাথর লুটপাটে “সেইভ দ্যা হিউম্যান”-এর মানববন্ধন

প্রশাসনের নিস্ক্রিয় ও ব্যর্থতায় সাদাপাথর লুটপাট চলমান রয়েছে। এই পাথর লুটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবিতে শনিবার (১৬ আগষ্ট ২০২৫) দুপুর সাড়ে বারোটায় সাদাপাথর পর্যটনকেন্দ্র (স্পটে) মানববন্ধন কর্মসূচি পালন করে “সেইভ দ্যা হিউম্যান” নামে একটি মানবাধিকার সংগঠন।

সাদাপাথর পর্যটনকেন্দ্র সহ রেলওয়ে রোপওয়েটি (বাঙ্কার) সংরক্ষিত এলাকা নিশ্চিহ্ন পাথরখেকোদের গত ১ বছরে দুর্দান্ত দুর্ধর্ষ লোপাটের মহোৎসবে “ধলা সোনা” খ্যাত সিলেটের কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে সাদা পাথর শূণ্য আরেকদিকে রেলওয়ে রোপওয়েটি (বাঙ্কার) সংরক্ষিত এলাকা নিশ্চিহ্নের মানববন্ধনে উপস্থিত ছিলেন সেইভ দ্যা হিউম্যান এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান মহসিন, নির্বাহী পরিচালক ফারুক আহমেদ শিমুল, আইনবিষয়ক পরিচালক ওমর ফারুক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহবুব আলম চৌধুরী জীবন, মানবাধিকার কর্মী ফাতেমা আক্তার, তরুণদের আইডল মানবাধিকার কর্মী মোঃ ছমরু মিয়া, শাহাদাত হোসেন জাবেদসহ স্থানীয় অচেতন অনেকে।

 

মানববন্ধনে বক্তাদের বক্তব্যে উঠে আসে বিশেষ করে সিলেট পুলিশের এসপি ও কোম্পানীগঞ্জ থানার ওসি সহ স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় রাজনৈতিক নেতাদের নেতৃত্বে অবাধে নির্বিচারে নির্বিঘ্নে পাথরখেকোদের হিংস্র থাবায় সাদাপাথর পর্যটনকেন্দ্র প্রায় পাথর শূন্য হয়ে গেছে।

বক্তব্যে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ইউএনও ও জেলা প্রশাসক সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই পাথর ও বালু লুট বন্ধ করা সম্ভব হয়নি। এই দায়ভার অবশ্যই স্থানীয় প্রশাসনের এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচারের জোরালো দাবী জানানো হয়।

পড়ুন>> কুড়িগ্রামে কবরস্থানে কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো পুতুল ও তাবিজ

 

মানবাধিকার কর্মীরা আরও বলেন, সরকারের উচিত সঠিক তদন্তের মাধ্যমে এই লুটপাটের নেপথ্যে কারা কারা জড়িত তা দেশের মিডিয়ায় এসেছে এবং স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসন এমনকি বিভাগীয় কর্মকর্তাদেরও জানা রয়েছে। প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনতে জোর দাবী করেন মানববন্ধন কর্মসূচি থেকে।

পড়ুন>>দেশে কসমেটিকস ও টয়লেট্রিজের বাজার ৩৫ হাজার কোটি টাকার: ৯০% কাঁচামাল আমদানির

 

শ্রমিক নামধারী লুটপাট চাঁদাবাজিতে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে তাদেরও বিচারের আওতায় আনতে ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তা সহ খনিজ ও পরিবেশ এবং রেল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের স্বার্থসংশ্লিষ্ট সবাইকে আহবান জানান মানবাধিকার কর্মীরা। এবং টেকসই পর্যটন শিল্প গড়ে তোলার জন্য কার্যকর ব্যবস্থা নিতে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট দপ্তরের স্বার্থসংশ্লিষ্ট উপদেষ্টাদের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!