কুড়িগ্রামে কবরস্থানে কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো পুতুল ও তাবিজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে কবরস্থানে কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো পুতুল ও তাবিজ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

কুড়িগ্রামে কবরস্থানে কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো পুতুল ও তাবিজ

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
কুড়িগ্রামে কবরস্থানে কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো পুতুল ও তাবিজ

কুড়িগ্রামে কবরস্থানে কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো পুতুল ও তাবিজ।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের একটি কবরস্থানে কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি মাটির পুতুল ও কয়েকটি তাবিজ। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) রাতে ওই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সদরের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ৩৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। স্থানীয় কবর স্থানে মৃত নারীর কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ। স্থানীয় লোকজন বলছেন, কাউকে জাদু করার জন্য হয়তো এসব করা হয়েছে। এতে আমরা আতংকিত হয়ে পড়েছি।

স্থানীয় মিজানুর রহমান নামের এক স্কুল শিক্ষক তার ফেসবুকে লিখেছেন কবরস্থানে কবর খুড়তে মাটির পুতুলের বুকে তিনটি তাবিজসহ সাদা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এগুলো কিসের হতে পারে।

এ বিষয়ে ওই শিক্ষক বলেন, কবরস্থানে খবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ। তা দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধারণা করা হচ্ছে ফকিরালী ও জাদু করার জন্য এমনটা হয়তো কেউ করেছেন। এরকম ঘটনায় এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী বলেন, গতকাল আমার এলাকায় এক নারী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। কবরস্থানে তারই কবর খুড়তে মাটির নিচ থেকে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল, অনেক কাগজ ও কয়েকটি তাবিজ।

এ ঘটনায় এলাকার মানুষজন আতংকিত হয়েছে। বলা মুসকিল কবরস্থানে এমনটা কেন হলো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!