সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
সরিষাবাড়ি (জামালপুর) সাইয়্যেদ মাহমুদ
- আপডেট সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৩৫৪ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে রানী বেগম (৩৬) নামে এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ঐ এলাকার খোকন মিয়ার স্ত্রী।
মহাদান ইউনিয়নে চেয়ারম্যান আনিছুর রহমান জুলেয় গৃহবধূর মৃত্যুর সংবাদটি নিশ্চত করেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে গৃহবধূ রানী নিজ ঘরে রান্না তৈরির কাজ করতে ছিলেন।
এ সময় ফ্রিজের উপর পড়ে থাকা বৈদ্যুতিক লাইনের ছেড়া তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে পড়েন রানী। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























