ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

শ্মশান ঘাটের জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৯:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২৮৭১ বার পড়া হয়েছে

শ্মশান ঘাটের জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্মশান ঘাটের জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

শ্মশান ঘাটের জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রোববার (২৬ অক্টোবর) বারঘরিয়া-হাতিয়া সার্বজনীন শ্মশান ঘাটের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া-হাতিয়া এলাকার স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ মানববন্ধন করেছেন। মানববন্ধনে বারঘরিয়া, দক্ষিণ নয়ানপুর, সুন্দরপুর ও উত্তরগাঁও এলাকার শতাধিক সনাতনী গ্রামবাসী অংশ নেন।

পড়ুন>> বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার

এসময় বক্তব্য দেন- শ্মশানঘাট কমিটির সভাপতি অচিন্ত্য কুমার রায়, সাধারণ সম্পাদক নবকুমার রায়, সবুজ চন্দন, সুমন চন্দন, বিপুল চন্দন রায়, অরুণা রাণী ও আলো রাণী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই শ্মশানটি ধর্মীয়ভাবে শেষকৃত্য সম্পন্ন করার পবিত্র স্থান।
দীর্ঘকাল ধরে আমরা এলাকাবাসী এ শ্মশান ব্যবহার করে আসছি। অথচ সেখানে অবৈধভাবে দোকান পাট গড়ে তোলা হয়েছে।

এতে আমাদের ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠান পালনে অনেক সমস্যা হচ্ছে। তাই আমরা ওইসব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্মশান ঘাটের জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন 

আপডেট সময় : ০৯:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫