শেরপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবস্যায়ী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেরপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবস্যায়ী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

শেরপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবস্যায়ী গ্রেফতার

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
শেরপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবস্যায়ী গ্রেফতার

শেরপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবস্যায়ী গ্রেফতার করা হয়েছে।

জেলার সদর উপজেলার ডাকপাড়া এলাকায় লক্ষাধিক টাকা মূল্যের ১৯০ বোতল ফেন্সিডিল পাঁচারকালে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

২২সেপ্টেম্বর শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার রানীশৈংকেল থানার শাহানাবাদ গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. সাকিব(২০) এবং মৃত দীন মোহাম্মদ এর ছেলে মো. ওয়াজেদ আলী(২০)।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানার ডাকপাড়া ব্যাঙের মোড়ে চেকপোষ্ট করাকালীন সিএনজির ভিতর থেকে লক্ষাধিক টাকার ফেন্সিডিলসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ১৯০ বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ৩টি মোবাইল সেট (সীমসহ), ২টি স্কুল ব্যাগ এবং নগদ ২হাজার ৭শত ৩৫টাকা জব্দ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১লক্ষ ৯০হাজার টাকা।

পরবর্তীতে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!