ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-৩ আসনে ইশতেহার অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১৩০৯৫ বার পড়া হয়েছে

নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর-৩ আসনে ইশতেহার অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জনতার মুখোমুখি ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি শ্রীবরদীর ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।

পড়ুন>>দেশেই তৈরি হবে সামরিক ড্রোন: চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে রেজাউল করিমসহ অন্তত ৩০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় জামায়াতের শেরপুর-৩ আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করে বলেন, “আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। বিচার না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা বলেন, “জামায়াত নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর-৩ আসনে ইশতেহার অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

আপডেট সময় : ১১:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬