শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা
- আপডেট সময় : ১১:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে চিঠি
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন মসজিদে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ জানিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দের স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা কে ওএসডি ও প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন চৌধুরী জানান, এ ধরনের চিঠি দেয়ার জন্য প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগমকে সাময়িক বরখাস্ত ও সচিব নমিতা দে কে ওএসডি করা হয়েছে।
আর এ বিষয়ে অভিযুক্ত সচিব নমিতা দে জানান, প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগম চিঠি তৈরি করে ব্যস্ততম সময়ে তার কাছে উপস্থাপনের জন্য আনেন। ব্যস্ততার কারণে তিনি চিঠি না পড়েই স্বাক্ষর করে দিয়েছেন। পরবর্তী সময়ে যখন বিষয়টি জানা গেছে, তখন পুনরায় আরেকটি চিঠি করা হয়েছে।

























