সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ প্রতিশোধ নেওয়ার নেশায় উন্মাদ হয়ে গেছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে তিনি বলেন, সরকার পতনের পর দেশের মানুষের তাড়া খেয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় শিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করে তিনি শ্রমিকদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
Facebook Comments Box
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























