ঢাকা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোণায় ৫২ বছরের পুরনো বিদ্যালয়ে নেই সুপেয় পানি ও শৌচাগার নীলফামারীতে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অডিও ফাঁস, রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া আসামীর সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নেত্রকোণায় ৫২ বছরের পুরনো বিদ্যালয়ে নেই সুপেয় পানি ও শৌচাগার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার শ্যামনগর গ্রামের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির বয়স ৫২ বছর পার হলেও এখনো এটি মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বিদ্যালয়ে ১৮৬ জন শিক্ষার্থীর পড়াশোনার জন্য কোনো পাকা ভবন বা সুপেয় পানির ব্যবস্থা নেই। এমনকি নেই কোনো স্বাস্থ্যসম্মত শৌচাগার। টিনের তৈরি ছোট ছোট শ্রেণিকক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান করতে হয়, যেখানে পাঁচজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের অবকাঠামোগত বেহাল দশার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। নানা সমস্যার মধ্যেও তাঁরা পাঠদান চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ও দাপ্তরিক সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে শ্যামনগর গ্রামে ৬৪ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৮ সালে এটি জাতীয়করণের অন্তর্ভুক্ত হয়। তবে জাতীয়করণের পরপরই শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আইনি জটিলতায় দীর্ঘদিন বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ছিল। ফলে এলাকার বহু শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। দীর্ঘ এই স্থবিরতা কাটিয়ে ২০২০ সালের জানুয়ারিতে পুনরায় পাঠদান শুরু হয়। যদিও কার্যক্রম সচল হয়েছে, কিন্তু দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন আর করা হয়নি। ১৯৮৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়।

প্রধান শিক্ষক দীপিকা দালবৎ জানান, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বর্তমানে ১৮৬ জন শিক্ষার্থী রয়েছে। টিনের তৈরি ছোট ছোট কক্ষে তাদের জায়গা সংকুলান না হওয়ায় অনেক সময় বারান্দায় ক্লাস নিতে হয়। বিশেষ করে গরমের দিনে টিনের চালের নিচে শিক্ষার্থীদের অসহনীয় কষ্ট পোহাতে হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটিমাত্র কাঁচা শৌচাগার রয়েছে, যা প্রায়ই অপরিচ্ছন্ন থাকে। এছাড়া নলকূপ না থাকায় পানি সংগ্রহের জন্য তাদের পাশের বাড়িতে যেতে হয়।

বিদ্যালয়টিতে কেবল শ্যামনগর গ্রাম নয়, বরং লক্ষ্মীপুর ও নন্দনগর ভাটিপাড়া গ্রামের শিক্ষার্থীরাও পড়তে আসে। সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান, যাতায়াতের রাস্তাও বেশ কষ্টকর। বারোমারি লক্ষ্মীপুর বাজার থেকে এক কিলোমিটার দূরত্বের এই পথের অর্ধেক অংশ কাঁচা হওয়ায় বর্ষাকালে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, বেঞ্চে গাদাগাদি করে বসে ক্লাস করতে তাদের বেশ সমস্যা হয়, আর টিনের ঘরের গরমে পাঠদান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর মধ্যে অর্ধেক রাস্তা কাঁচা, বাকি অংশ ইটের সলিং। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সায়র হাজং, চতুর্থ শ্রেণির শ্রেষ্ঠা হাজং ও তৃতীয় শ্রেণির গৌরী হাজং বলে, ক্লাসে বেঞ্চে অনেকজনকে একসঙ্গে বসতে হয়।

অভিভাবকরা বিদ্যালয়টির এমন দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবক দোলন হাজং জানান, তার ঠাকুরদাদা ব্রজবাসী হাজং বিদ্যালয়টির জন্য জমি দান করেছিলেন। এলাকার একমাত্র ভরসা এই বিদ্যালয়টি হলেও দীর্ঘদিনেও এর কোনো পাকা ভবন নির্মাণ করা হয়নি। আরেক অভিভাবক লিটন হাজং বলেন, জাতীয়করণের ৩৮ বছর পার হয়ে গেলেও সরকারিভাবে অবকাঠামোর উন্নয়ন না হওয়া অত্যন্ত দুঃখজনক।

স্থানীয় বাসিন্দা সুবীর হাজং জানান, শ্যামনগর গ্রামটি গারো, হাজং ও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসতিপূর্ণ এক দুর্গম সীমান্তবর্তী এলাকা। এখানে শিক্ষাসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধার অভাব প্রকট। সহকারী শিক্ষক শারমিন আক্তার ও সেজুতি আক্তার জানান, শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে বারান্দায় ক্লাস নিতে হয়, যা পাঠদানের পরিবেশকে বিঘ্নিত করছে।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান জানিয়েছেন, বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহমেদ সাদাত জানিয়েছেন, দ্রুত নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা করা হবে এবং পাকা ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোণায় ৫২ বছরের পুরনো বিদ্যালয়ে নেই সুপেয় পানি ও শৌচাগার

আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬