ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আহ্বান জানাল ৮টি উন্নত দেশ সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ নির্মূল করা সম্ভব তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে :অর্থমন্ত্রী ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ উত্তর চট্টগ্রামের প্রাচীন স্থাপত্য নিদর্শন ফকির মসজিদ আসামের গোলাঘাটে হাতির উপদ্রব কমাতে কৃষকদের অভিনব খাদ্যভান্ডার নেত্রকোণায় ৫২ বছরের পুরনো বিদ্যালয়ে নেই সুপেয় পানি ও শৌচাগার নীলফামারীতে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে চিঠি

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন মসজিদে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ জানিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দের স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা কে ওএসডি ও প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন চৌধুরী জানান, এ ধরনের চিঠি দেয়ার জন্য প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগমকে সাময়িক বরখাস্ত ও সচিব নমিতা দে কে ওএসডি করা হয়েছে।

আর এ বিষয়ে অভিযুক্ত সচিব নমিতা দে জানান, প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগম চিঠি তৈরি করে ব্যস্ততম সময়ে তার কাছে উপস্থাপনের জন্য আনেন। ব্যস্ততার কারণে তিনি চিঠি না পড়েই স্বাক্ষর করে দিয়েছেন। পরবর্তী সময়ে যখন বিষয়টি জানা গেছে, তখন পুনরায় আরেকটি চিঠি করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা

আপডেট সময় : ১১:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫