সংবাদ শিরোনাম :
রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি জব্দ
সাইয়্যেদ বাবু ব্যুরো প্রধান
- আপডেট সময় : ০৩:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি জব্দ
কুড়িগ্রামের রৌমারীর শৌলমারী বাজারে গুদাম ঘর থেকে ভারতীয় ১৮১ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন জানান, কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন চর শৌলমারী বাজারস্থ একটি গুদামঘরের ভেতর চোরাচালানের মাধ্যমে মজুদকৃত ২৬ বস্তা ভারতীয় চিনি, (প্রতিটি বস্তা ৫০ কেজি করে) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
একই বাজারে অপর আরো একটি গুদাম ঘরে অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৫৫ বস্তা ভারতীয় চিনি (প্রতিটি ৫০ কেজি করে) জব্দ করে।
মিডিয়া মুখপাত্র আরো জানান,উক্ত ঘটনায় রৌমারী থানায় পৃথক দুইটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ও চোরাকারবারির সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় চোরাচালান রোধে জেলা প্রশাসন ও পুলিশ সম্মিলিতভাবে অভিযান অব্যাহত রেখেছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























