রৌমারীতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- আপডেট সময় : ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ৪০৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মানিক মিয়া (৩৬) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
শনিবার ২সেপ্টেম্বর রাত ১২ টার দিকে আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬২-২এস এর কাছে শৌলমারী ইউনিয়নের বেহুলারচর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে মানিক মিয়াসহ ২০-২৫ জনের একটি দল গরু পাচারের জন্য বেহুলারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-২এস এর কাছে যান। এ সময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গীয়রা তার মরদেহ অন্যত্র সরিয়ে গোপনে দাফনের চেষ্টা করেন।
দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ বন্দবের ইউনিয়নের বাঞ্ছারচর এলাকা থেকে মানিকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাশরুকীর ভাষ্য, বিষয়টি শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।
রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, খবর পেয়ে বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর এলাকার মোতালেবের বাড়ি থেকে বেহুলারচর এলাকার মানিক মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























