ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে কাতারের আমিরের রাজকীয় নাগেশ্বরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন ময়মনসিংহে সিঁদুর খেলায় বিদায় জানালেন ভক্তরা

রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা

রাজিবপুর (কুড়িগ্রাম) থেকে তরিকুল ইসলাম তারা
  • আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজি বোঝাই অটোরিকশা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা

কুড়িগ্রামের রৌমারীতে আবারও অবৈধ কাঁকড়া গাড়ির সঙ্গে সবজিবোঝাই অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অটোরিকশাচালক। বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার মির্জাপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম দিক থেকে আসা একটি কাঁকড়া গাড়ি সবজিবোঝাই অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও চালক প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পড়ুন>>প্রশ্নফাঁসের অভিযোগে বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার

অটোরিকশাচালকের নাম রোমজান আলী। তিনি জামালপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে, স্থানীয় সূত্রে কাঁকড়া গাড়িটির মালিক হিসেবে রৌমারীর নজরুল ইসলামের নাম জানা গেছে। তবে দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

একই সড়কে পাঁচজনের প্রাণহানির পর আবারও দুর্ঘটনা
এ দুর্ঘটনা নতুন করে সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। কয়েক দিন আগেই রৌমারীর জাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গি ও সায়েদাবাদ এলাকার মধ্যবর্তী সড়কে ধানবোঝাই ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনার শোক কাটতে না কাটতেই একই অঞ্চলে আবারও দুর্ঘটনার খবর স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কে অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের অবাধ চলাচল এবং চালকদের অসতর্কতার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

সড়কের দুই পাশে কাঠ-খড়ির ব্যবসা, মাঝপথে ট্রাক দাঁড় করিয়ে লোড-আনলোড রাজিবপুর ও রৌমারী থেকে ঢাকা যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটিতে আরও কিছু সমস্যা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন>>নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০

তাঁদের দাবি, সড়কের দুই পাশে কিছু কাঠ ও খড়ির ব্যবসায়ী রাস্তার জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি সড়কের মাঝখানে ট্রাক দাঁড় করিয়ে নিয়মিত মালামাল লোড-আনলোড করা হচ্ছে।

পড়ুন>>নরেন্দ্র মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

এতে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হচ্ছে। বিশেষ করে বিপরীত দিক থেকে আসা যানবাহন অতিক্রম করার সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গুরুত্বপূর্ণ এই সড়কে এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের ভাষ্য, সড়কের পাশে অবৈধ দখল ও যত্রতত্র ট্রাক দাঁড় করিয়ে মালামাল ওঠানো-নামানোর কারণে পথচারী, যাত্রী, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজিবপুর ও রৌমারী এলাকার সড়কে প্রশাসনের অভিযান অনেক সময় মোটরসাইকেলকেন্দ্রিক হয়ে থাকে। মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হলেও অবৈধ কাঁকড়া গাড়ি, ঝুঁকিপূর্ণ যানবাহন এবং সড়ক দখল করে মালামাল ওঠানো-নামানোর বিরুদ্ধে দৃশ্যমান ও নিয়মিত ব্যবস্থা দেখা যাচ্ছে না বলে তাঁরা দাবি করেন।

আরও পড়ুন>>মার্কিন যুক্তরাষ্ট্রে বাতিল ৩ লাখের বেশি ভিসা

এ ছাড়া রাজিবপুরে আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও সড়ক দখল ও যানবাহন চলাচলের অনিয়ম বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, রাজিবপুর-রৌমারী সড়কে অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা এবং রাস্তার ওপর ট্রাক দাঁড় করিয়ে মালামাল লোড-আনলোড বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে যানবাহনের বৈধতা যাচাই, চালকদের প্রয়োজনীয় যোগ্যতা নিশ্চিত করা এবং সড়কে নিরাপদ চলাচলের পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

স্থানীয়দের মতে, ঢাকা যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কে নিরাপত্তা নিশ্চিত করা শুধু যানবাহনের চালকদের স্বার্থেই নয়, বরং সাধারণ যাত্রী, পথচারী ও পুরো অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা

আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬