রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

 

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে বিমানের একই ফ্লাইটে কক্সবাজার গিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তারা বিমানবন্দরে পৌঁছলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম তাদের স্বাগত জানান।

তারপর উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে তিনি লার্নিং সেন্টার ঘুরে দেখেন এবং রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন। এরপর জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে কথা বলেন।

অপরদিকে দুপুর ২টা ৪৫ মিনিটে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানকার কার্যক্রমগুলো পরিদর্শন করেন।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আন্তোনিও গুতেরেস কক্সবাজার বিমানবন্দরে নামার পর বেশ কিছু অনুষ্ঠানিকতা শেষ করে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে রয়েছে- রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন। এসব অনুষ্ঠান শেষ করার পর জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন। পরিদর্শন ও ইফতার শেষে সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।

ঢাকায় ফেরার পর আরও ব্যস্ত সময় পার করবেন জাতিসংঘের মহাসচিব। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন তিনি। সেখানে জাতিসংঘের সব কর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সেখান থেকে দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন গুতেরেস। পরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাংলাদেশের যুবসমাজ ও নাগরিক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন।

এদিন বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের একটি যৌথ প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। আর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস আন্তোনিও গুতেরেসের সৌজন্যে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন। আগামী রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে আন্তোনিও গুতেরেসের।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!