ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুদক পুনর্গঠনে এনসিপিকে টার্গেট করছে সরকার: নাহিদ ইসলাম বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ নতুন তথ্য: পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পাকিস্তানের কোহাটে মসজিদে শক্তিশালী আত্মঘাতী হামলা, নিহত ১৬ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর আইন ও ব্যবস্থার পথে সরকার কুমিল্লায় বিষপানে নবদম্পতির মর্মান্তিক পরিণতি: স্বামী মৃত, স্ত্রী সংকটাপন্ন একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রাশমিকা মান্দানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি রাজশাহীতে অবরুদ্ধ সাবেক ওসি, ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার

রিজভী আহমেদ’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় কুড়িগ্রাম বিএনপির নিন্দা ও প্রতিবাদ

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে -রুহুল কবির রিজভী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিজভী আহমেদ’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় কুড়িগ্রাম বিএনপির নিন্দা ও প্রতিবাদ।

বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তার নিজ জেলা কুড়িগ্রাম জেলা বিএনপি ।

সোমবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা’র স্বাক্ষরিত এক পত্রে এই বিবৃতি প্রদান করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত গ্রেফতারি পরোয়ানার এই আদেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

তবে আসামিদের মধ্যে রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে আগামী ৪ জানুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব ও ইসহাক সরকার।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ৬ থেকে সাতজন যাত্রী অগ্নিদগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ সাহা ২০১৬ সালের ২৩ আগস্ট ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘এসব ফরমায়েসি মামলার মাধ্যমে জনপ্রিয় নেতাদের ইতিমধ্যে সাজা দেয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের কৃতিসন্তান স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী রিজভী আহমেদ এর বিরুদ্ধে এসব গায়েবী মামলায় গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,সাবেক পৌর মেয়র মোঃ আবু বকর সিদ্দিক বলেন, ‘সরকার এসব মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায়, তারই অংশ হিসেবে কুড়িগ্রামের কৃতিসন্তান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নামে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি, সদ্য জেল থেকে মুক্তি পাওয়া নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘সরকারের এহেন গর্হিত কাজের মাধ্যমে তারা যে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে চায় এটাই তার প্রমাণ, রিজভী আহমেদ কুড়িগ্রামের সন্তান তিনি সৎ ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী। অবিলম্বে তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি।

কুড়িগ্রতম জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু বলেন, ‘পরিচ্ছন্ন রাজনীতিবিদ রিজভী আহমেদের নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা নিন্দনীয়। এমন গায়েবি মামলা চলতে থাকলে দেশে গণতান্ত্রিক আন্দোলন ধ্বংস হয়ে যাবে। আমি এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, হাসিবুর রহমান হাসিব, ৯০ এর সৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে রিজভী ভাই রাজশাহী রেল স্টেশনে পুলিশের গুলিতে মৃত্যুর মুখ থেকে উঠে আসা নেতা, তিনি এসব মিথ্যা মামলায় ভীত নন, তার নেতৃত্বে ইনশাআল্লাহ্ গণতন্ত্র ফিরে আসবে, আমি অবিলম্বে তার নামে গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার দাবী করছি ।

জেলা বিএনপির সদস্য মোঃ আজিজুল হক বলেন, রিজভী আহমেদ কুড়িগ্রামের গর্বিত সন্তান, তার নামে মিথ্যা মামলা দিয়ে কোনো লাভ নাই, তিনি তৃণমূল বিএনপি নেতা কর্মীদের আশ্রয় স্থল, তার নামে গায়েবী মামলা প্রত্যাহার দাবি করছি ।

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবির এই মিথ্যা মামলায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে আমরা কুড়িগ্রাম আন্দোলন গড়ে তুলব।

জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল বলেন, রিজভী ভাই কুড়িগ্রামের অহংকার, আমাদের আইডল তার বিরুদ্ধে ফরমায়েসী মামলা প্রত্যাহার না হলে উদ্ভুদ পরিস্থিতির দায় এই সরকার কে বহন করতে হবে।

কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সাবেক সভাপতি,আবু দারদা সিদ্দিকী হেলাল বলেন, রিজভী আহমেদ বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের একমাত্র নির্বাচিত সভাপতি ছিলেন, তার নামে মিথ্যা বানোয়াট গায়েবি মামলা বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নেবেনা।

এছাড়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে গ্রেফতারির ঘটনায় কুড়িগ্রাম জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎস্যজীবি দল ও তাঁতীদল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রিজভী আহমেদ’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় কুড়িগ্রাম বিএনপির নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩