রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন

 

 

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী ২০২৬।

 

ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে উপজেলার জয়কালী-রাজবাড়ী এলাকার রাধামাধব মন্দিরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত এ উৎসবে সকাল থেকেই রাধামাধব মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম ঘটে।

পড়ুন>>বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত

শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা,ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনায় মুখর হয়ে ওঠে পুরো মন্দির এলাকা। ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশ। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও ধর্মীয় সংগীতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

পরে রাধামাধব মন্দিরের সভাপতি সুধির চন্দ্র রায়ের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো.জাহিদুর রহমান জাহিদ।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মাহামুদুর নবী পান্না বিশ্বাস, নন্দুয়ার বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেনন্দ্রনাথ রায় প্রমুখ।

পড়ুন>>দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতা,সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্য, ন্যায় ও মানবিকতার পথে চলতে অনুপ্রাণিত করে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ সমাজ গঠনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুন>>কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা: স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়াচ্ছে বাংলাদেশ

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় কীর্তন ও বিশেষ আরতি। কীর্তনের সুর ও ভক্তদের ধর্মীয় সংগীতে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক অপার্থিব আবহ। আরতিতে অংশ নিয়ে ভক্তরা দেশ, জাতি ও মানুষের শান্তি-সমৃদ্ধি কামনা করেন। আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও রাধামাধব মন্দিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

ধর্মীয় আচার পালনের পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে সত্য, ন্যায়, মানবিকতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। জন্মাষ্টমী উৎসবকে ঘিরে রাধামাধব মন্দির ও আশপাশের এলাকায় দিনভর ছিল উৎসবের আমেজ। ভক্তদের পদচারণা, কীর্তনের সুর ও ধর্মীয় নানা আয়োজনে পুরো এলাকা যেন পরিণত হয় এক মিলনমেলায়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!