সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ হারালো মা ও মেয়ে
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ হারালো মা ও মেয়ে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে মেরিনা আক্তার (৪৫) ও সাথী আক্তার (১৩) নামে মা ও মেয়ের মৃত্যুর হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে এ ঘটনা ঘটে।
হোসেগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মেরিনা ও সাথী ওই গ্রামের মিলচাতালে কাজ করা দিনমজুর সৈয়দ আলীর স্ত্রী ও কন্যা।
সরেজমিনে গিয়ে জনা যায়, ঘটনার দিন সকাল ১০ টায় মেরিনা ও সাথী মা-মেয়ে মিলে বাড়ির পাশের মাঠে তাদের নিজের ধানের ক্ষেতে নিড়ানি দিতে যায়। দুপুরে অঝোড়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তাড়াহুড়ো করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
মৃত: মেরিনার স্বামী সৈয়দ আলী জানান, সকাল থেকে আমার স্ত্রী ও মেয়ে ধান ক্ষেতে নিড়ানির কাজ করছিলো হঠাৎ মুষলধারে বৃষ্টি এলে তারা বাড়ির উদ্দেশ্যে রাওনা হয় পথিমধ্যে বিকট আওয়াজে বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই জনেই মারা যায়।
এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতমসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























