রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

 

 

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

 

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।
“দুনিয়ার মজদুর এক হও”—এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মে দিবস।

 

 

 

শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে সমবেত হন।

 

 

 

 

সেখান থেকে উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউএনও, ওসি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী, থানা পুলিশের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তা কমিউনিটি সেন্টারে গিয়ে সমাপ্ত হয়।

 

পড়ুন>>ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মে দিবস পালিত

 

 

পরবর্তীতে কমিউনিটি সেন্টারের হলরুমে উপজেলা শ্রমিক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহাজান আলী।

 

 

অনুষ্ঠানে গেস্ট অফ অনার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ আরও অনেকে।

 

পড়ুন>>তাড়াশে এনজিও ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেফতার

 

এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি-সম্পাদক, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক সভায় উপস্থিত ছিলেন।

 

 

 

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ, সরকারি স্বাস্থ্যসেবা, সুশিক্ষা প্রদানও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন>> ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩

 

 

 

একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়, যা দিনটির আনন্দ ও সম্প্রীতিকে আরও বাড়িয়ে তোলে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!