রাণীনগরে নিখোঁজের পর ফসলের মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ১৬৩ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৫ ঘন্টা পর ফসলের মাঠ থেকে স্বপন আকন্দ (৩৯) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (৬ নভেম্বর ) সকালে উপজেলার জয়সার গ্রামের উত্তর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন আকন্দ জয়সার পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহামনের ছেলে। নিহতের পরিবার জানায়, গত শনিবার বিকেল তিনটার দিকে স্বপন বাড়ি থেকে বেড়িয়ে খানপুকুর বাজারে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।
স্বপন বাড়ি না ফেরায় সন্ধ্যার পর থেকে গ্রামে ও আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর রবিবার সকাল আনুমানিক ৭ টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে নিহতের পরিবারেরা জানতে পারে গ্রামের উত্তর মাঠে ফসলের জমিতে স্বপনের লাশ পড়ে আছে।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করা হয়েছে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























