রাজশাহীর ম্যানহোল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজশাহীর ম্যানহোল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

রাজশাহীর ম্যানহোল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
রাজশাহীর ম্যানহোল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রাজশাহীর ম্যানহোল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর শহরের থিম ওমর প্লাজার সংলগ্ন রাজনৈতিক কার্যালয়ের ম্যানহল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে।  তার নাম নয়নাল উদ্দিন। তিনি কাটাখালীর শ্যামপুরের বাসিন্দা। পুলিশের ধারণা, কয়েকদিন আগে হত্যা করে লাশটি ফেলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর থিম ওমর প্লাজার পেছনে ম্যানহোল থেকে এই লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৪২ বছর।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে এই এলাকায় তীব্র গন্ধ পেলে আমাদের জানায় নিরাপত্তা কর্মীরা। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে লাশ পাওয়া যায়। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল।

তিনি বলেন, কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা ঘনটাস্থল পরিদর্শন করেছে। দুপুরের দিকে মরদেহ রাজশাহী মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!