রাজশাহীর ম্যানহোল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে
রাজশাহীর ম্যানহোল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
রাজশাহী মহানগরীর শহরের থিম ওমর প্লাজার সংলগ্ন রাজনৈতিক কার্যালয়ের ম্যানহল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম নয়নাল উদ্দিন। তিনি কাটাখালীর শ্যামপুরের বাসিন্দা। পুলিশের ধারণা, কয়েকদিন আগে হত্যা করে লাশটি ফেলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর থিম ওমর প্লাজার পেছনে ম্যানহোল থেকে এই লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৪২ বছর।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে এই এলাকায় তীব্র গন্ধ পেলে আমাদের জানায় নিরাপত্তা কর্মীরা। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে লাশ পাওয়া যায়। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল।
তিনি বলেন, কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা ঘনটাস্থল পরিদর্শন করেছে। দুপুরের দিকে মরদেহ রাজশাহী মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























