ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ পদে নিয়োগ বদর প্রতিরক্ষা চুক্তি: মুসলিম বিশ্বে নতুন ভূকৌশলগত ভারসাম্য ইশায়াত শাহরিয়ার অপ্রতিম মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত গাজা যুদ্ধ থেকে ফেরা দুই সেনার মর্মান্তিক পরিণতি কুশনারের বিরুদ্ধে গোপন ব্যাংক অ্যাকাউন্টের অভিযোগ, অস্বীকার করলেন জামাতা দেশের বাজারে কমল স্বর্ণের দাম নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত: রাজস্ব সংস্কারে কতটুকু অগ্রগতি? ডা. রিদওয়ানউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাতকানিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

রাজধানীতে গভীর রাতে একাধিক স্থানে বাস ও প্রাইভেটকারে আগুন

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৩৯৭০ বার পড়া হয়েছে

ছবি নেট থেকে সংগৃহিত।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে গভীর রাতে একাধিক স্থানে বাস ও প্রাইভেটকারে আগুন

রাজধানীতে গভীর রাতে একাধিক স্থানে বাস ও প্রাইভেটকারে আগুন।
রাজধানীতে গভীর রাতে একাধিক স্থানে বাস ও প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত রায়েরবাগ, যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা গেট এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পড়ুন>> লুটপাট ও টিলা ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান

এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুনের সংবাদ আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আড়াইটার মধ্যে আগুন নিভিয়ে ফেলে।

পরে রাত ২টা ৩৫ মিনিটে বসুন্ধরা গেটের কাছে ১০০ ফিট রোড সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সবশেষ ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।

পড়ন>>কাউনিয়ায় অটো গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

এদিকে এর আগে সোমবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, বাসটিতে কীভাবে আগুন লেগেছে বা তখন যাত্রী ছিল কিনা—তা নিশ্চিত হওয়া যায়নি।

এমন ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলোর কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীতে গভীর রাতে একাধিক স্থানে বাস ও প্রাইভেটকারে আগুন

আপডেট সময় : ১০:০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫