ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে

রমেকে অভিযান চালিয়ে হাসপাতালের দালালসহ আটক-৬

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

রমেকে অভিযান চালিয়ে হাসপাতালের দালালসহ আটক-৬

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমেকে অভিযান চালিয়ে হাসপাতালের দালালসহ ৬জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এসময়  হাসপাতালের দালাল, ঔষধ কোম্পানী ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ৬ জনকে আটক করেন। আটকৃতদের ভ্রাম‍্যমান আদালতে জেল জরিমানা করা হয়েছে।

২৪শে আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায়
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে এর নেতৃত্বে এডিসি (ক্রাইম) উৎপল কুমার এর তত্ত্বাবধানে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও ডিবির যৌথ উদ্যেগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মোট ৬ জন আটক করা হয়।

আটককৃতরা হলেন ১। রংপুর নগরীর ধাপ হাজিপাড়া, এলাকার হাসেম আলীর পুত্র আতাউর রহমান আতা (২৮) কে অপরাধ- চুক্তিভিত্তিক কর্মচারী হলেও দালালী কার্যকলাপে থাকার অভিযোগে ১মাসের জেলসহ ১০০/- টাকা জরিমানা।
২। নগরীর খটখটিয়া দোলাপাড়ার মহাসিন আলীর মেয়ে জেসমিন (৩৫) কে বহির্বিভাগে দালালী করার অপরাধে শাস্তি- ১৫ দিনের জেল।

৩। পীরগঞ্জ থানা এলাকার আজগর আলীর মেয়ে জেসমিন কে ঔষধ কোম্পানির লোক হিসেবে হাসপাতালে অবৈধভাবে চলাচলের কারনে ১৫ দিনের জেল।

৪। গংগাচড়া থানা ধিন চেংমারীর নুর ইসলাম এর পূত্র শাকির হোসেন কে এনেক্স ডায়গনষ্টিক সেন্টারে কর্মরত থেকে অবৈধভাবে হাসপাতালে প্রবেশ করে রোগীদের সাথে প্রতারণা করার কারনে ৩ মাসের জেল।

৫। মিঠাপুকুর থানা ধিন পশ্চিম বড়বালা টারী এলাকার মোসলেম উদ্দিন এর পূত্র হাফিজুর রহমানকে বীকন নামে ঔষধ কোম্পানীতে কর্মরত থেকে অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা শাস্তি- ৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল।পরে সে টাকা প্রদান করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

৬। নীলফামারী জেলার দরবেশ পাড়া এলাকার মতিয়ার রহমান এর মেয়ে রুনা আক্তার (৩৫)কে ঔষধ কোম্পানীর লোক হিসেবে হাসপাতালে অবৈধভাবে চলাচলের কারনে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, মোট ৪ জন কে জেল এবং ২ জন কে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আইন শৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের এমন উদ্যোগ দেখে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রমেকে অভিযান চালিয়ে হাসপাতালের দালালসহ আটক-৬

আপডেট সময় : ০৩:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩