রমেকে অভিযান চালিয়ে হাসপাতালের দালালসহ আটক-৬
- আপডেট সময় : ০৩:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে
রমেকে অভিযান চালিয়ে হাসপাতালের দালালসহ ৬জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এসময় হাসপাতালের দালাল, ঔষধ কোম্পানী ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ৬ জনকে আটক করেন। আটকৃতদের ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করা হয়েছে।
২৪শে আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায়
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে এর নেতৃত্বে এডিসি (ক্রাইম) উৎপল কুমার এর তত্ত্বাবধানে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও ডিবির যৌথ উদ্যেগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মোট ৬ জন আটক করা হয়।
আটককৃতরা হলেন ১। রংপুর নগরীর ধাপ হাজিপাড়া, এলাকার হাসেম আলীর পুত্র আতাউর রহমান আতা (২৮) কে অপরাধ- চুক্তিভিত্তিক কর্মচারী হলেও দালালী কার্যকলাপে থাকার অভিযোগে ১মাসের জেলসহ ১০০/- টাকা জরিমানা।
২। নগরীর খটখটিয়া দোলাপাড়ার মহাসিন আলীর মেয়ে জেসমিন (৩৫) কে বহির্বিভাগে দালালী করার অপরাধে শাস্তি- ১৫ দিনের জেল।
৩। পীরগঞ্জ থানা এলাকার আজগর আলীর মেয়ে জেসমিন কে ঔষধ কোম্পানির লোক হিসেবে হাসপাতালে অবৈধভাবে চলাচলের কারনে ১৫ দিনের জেল।
৪। গংগাচড়া থানা ধিন চেংমারীর নুর ইসলাম এর পূত্র শাকির হোসেন কে এনেক্স ডায়গনষ্টিক সেন্টারে কর্মরত থেকে অবৈধভাবে হাসপাতালে প্রবেশ করে রোগীদের সাথে প্রতারণা করার কারনে ৩ মাসের জেল।
৫। মিঠাপুকুর থানা ধিন পশ্চিম বড়বালা টারী এলাকার মোসলেম উদ্দিন এর পূত্র হাফিজুর রহমানকে বীকন নামে ঔষধ কোম্পানীতে কর্মরত থেকে অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা শাস্তি- ৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল।পরে সে টাকা প্রদান করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
৬। নীলফামারী জেলার দরবেশ পাড়া এলাকার মতিয়ার রহমান এর মেয়ে রুনা আক্তার (৩৫)কে ঔষধ কোম্পানীর লোক হিসেবে হাসপাতালে অবৈধভাবে চলাচলের কারনে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, মোট ৪ জন কে জেল এবং ২ জন কে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আইন শৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের এমন উদ্যোগ দেখে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।


























