রংপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৯:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮০ বার পড়া হয়েছে
রংপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
রংপুর মহানগর বিএনপির উদ্যোগে উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (০২ ফেব্রুয়ারি শনিবার ) সকালে রংপুর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্য্যলয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রংপুর মহানগর বিএনপির কাবারুদ্ধ সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর সৌজন্যে প্রায় ৫ শতাধিক দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু, রংপুর মহানগর বিএনপির সিনিয়র সদস্য, সুলতান আলম বুলবুল,সদস্য মোঃ জামিল খান, রংপুর মহানগর বিএনপির সদস্য ও কৃষক দলের আহ্বায়ক শাহনেওয়াজ লাবু, রংপুর মহানগর বিএনপির সদস্য ও জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ও মহানগর যূবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র পেয়ে এই এলাকার কয়েকজন দুস্থ ও শীতার্থ মানুষ বলেন, কয়দিন থাকি খুব ঠান্ডা। হামার কাপড়ও নাই। আজক্যা তারেক জিয়ার দেয়া কম্বল পানু, খুব উপকার হইল হামার, দোয়া করমো আল্লাহ এমারগুলার ভাল করুক।
কম্লল বিতরণ কালে বিএনপি নেতারা বলেন, এ অঞ্চলটি বন্যার সময় বন্যা আর শীতের সময় খুবই শীত। এই দূ্র্যোগপূর্ন এলাকায় শীতের বৈরী আবহাওয়া থেকে মানুষের শীতের কষ্ট নিবারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এভাবে আপনাদের পাশে থেকে আমরা যেন সবসময় উপকার করতে পারি এই প্রত্যাশা করি । কারারুদ্ধ বিএনপি নেতা এডভোকেট মাহফুজ উন নবী ডনের জন্য দোয়া কামনা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























