ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাপ্পি লাহিড়ীর সোনার গয়নার বর্তমান বাজারমূল্য কত? বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: বেতন স্কেল ও আবেদনের নিয়ম বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম বাংলাদেশে পাঁচ বছরে নতুন এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থী দ্বিগুণ বাংলাদেশে সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে নেওয়ার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম চাক শুমারের সঙ্গে কাজ করা কঠিন হবে: ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময়

রংপুর নগরীতে অচেনা এক প্রাণীর আতঙ্ক নগরবাসী

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

রংপুর নগরীতে অচেনা এক প্রাণীর আতঙ্ক নগরবাসী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর নগরীতে অচেনা এক প্রাণীর আতঙ্ক নগরবাসী।

নগরীর বেশ কিছু এলাকায় অচেনা এক প্রাণীর আতঙ্কে প্রায় ১০/১২ দিন ধরে ঘুম নেই লোকজনের। রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন তারা। স্থানীয়রা বলছেন, আক্রমণ করা প্রাণীটি দেখতে অনেকটা নেকড়ে বাঘ এবং শিয়াল আকৃতির।

 সিটি কর্পোরেশন ১৪ নম্বর ওয়ার্ড বড়বাড়ী থেকে গোলাগঞ্জ পর্যন্ত গ্রামে আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর অচেনা প্রাণীর আক্রমণের শিকার তিন জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। কেউ কেউ বলছেন নেকড়ে আবার কেউ বলছেন শিয়াল।

এরই মধ্যে পশুটির আক্রমণের শিকার হয়েছেন, মনোহর সিংগিমারি এলাকার ট্রাক্টরচালক রাহেদুল ইসলাম, আক্কেলপুর গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিন জিল্লুর রহমান, জুলেখা বেগম ও কৃষক আসাদুল ইসলাম, আতাউর রহমান, গৃহবধূ মেহেরা খাতুন ও হানিফা বেগম।

ভুক্তভোগীদের মুখ, ঠোঁট, হাত এবং শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়েছে প্রাণীটি। অনেকেই প্রাণীটিকে আটকানোর চেষ্টা করেছেন। কিন্তু পারেননি।

ভুক্তভোগীরা জানান, গত ১০ দিন ধরে রাত-দিন পরিচয়হীন কয়েকটি প্রাণী রাস্তায় এবং বাসাবাড়িতে ঢুকে মানুষজনকে আক্রমণ করছে। এর ওজন প্রায় ২০ থেকে ৩০ কেজি। গায়ের লোম সাদা এবং কাঁধে লোম রয়েছে।

স্থানীয়রা বলছেন, এ ধরণের পশু তারা আগে কখনো দেখেননি। এ ঘটনায় তারা আতঙ্কিত। শিক্ষা প্রতিষ্ঠানেও যেতে পারছে না শিক্ষার্থীরা। দিন রাত লাঠি নিয়ে বাড়ির বাইরে এবং রাস্তায় পাহারা বসিয়েছেন তারা।

রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী বলেন, ‘ধারণা করা হচ্ছে প্রাণীটি শিয়াল হতে পারে। কোনো কারণে ক্ষুধার্ত বা মাথা খারাপ হতে পারে প্রাণীটির। এই কারণে সে মানুষকে কামড় দিচ্ছে।

তবে কেউ সন্ধান দিলে আমরা বন বিভাগের সহায়তায় প্রাণীটিকে উদ্ধার করব। তবে এখন পর্যন্ত কেউ ওই প্রাণীর খবর দিতে পারেনি।’

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। গ্রামবাসীদের সতর্কতার সঙ্গে চলাফেলার অনুরোধ করা হয়েছে। আর প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অতি দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

রংপুর সিটি কর্পোরেশন ১৪ নম্বর ওয়ার্ড বড়বাড়ী থেকে গোলাগঞ্জ পর্যন্ত গ্রামে আতঙ্ক বিরাজ করছে, সন্ধ্যার পর অচেনা প্রাণীর আক্রমণের শিকার তিন জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। কেউ কেউ বলছেন নেকড়ে আবার কেউ বলছেন শিয়াল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুর নগরীতে অচেনা এক প্রাণীর আতঙ্ক নগরবাসী

আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩