কাউনিয়ায় পিএফজি ও ওয়াইপিজি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
কাউনিয়ায় পিএফজি ও ওয়াইপিজি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
শান্তি-সম্প্রীতি রক্ষায় ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুছ বসুনিয়া : ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) ও ওয়াইপিজি (ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ)-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ববিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দি হাঙ্গার প্রজেক্ট ও পিএফজি কাউনিয়ার সহযোগিতায় উপজেলা মডেল মসজিদের হলরুমে পিএফজি কমিটির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আলমগীর চৌধুরী লিটনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, পিএফজি কমিটির সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপি উপজেলা শাখার সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইদ্রিস আলী বিডিআর, সাবেক অধ্যক্ষ হোসেন আলী সরকার, সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী, সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা সিপিবি উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র, ইমাম সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুছ, সাংবাদিক জহির রায়হান এবং দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ তথা কাউনিয়া উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, জুয়া, সন্ত্রাস, নাশকতা ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
পড়ুন>>তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ
তারা আরও বলেন, যেকোনো সামাজিক ও রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সম্মিলিতভাবে সমাধান করতে হবে। শান্তির কাউনিয়া প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দি হাঙ্গার প্রজেক্টের প্রকল্পের কার্যক্রম শেষ হলেও এলাকায় শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।
সভা শেষে পিএফজি ও ওয়াইপিজির শান্তি ও সম্প্রীতিমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সাংবাদিক ও পিএফজি কমিটির সমন্বয়কারী সারওয়ার আলম মুকুলকে আহ্বায়ক করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার এবং এনসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলামকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইদ্রিস আলী বিডিআর সহ অন্যরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























