ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে নেওয়ার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম চাক শুমারের সঙ্গে কাজ করা কঠিন হবে: ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে ৪৬তম বিসিএসের গেজেট অপেক্ষায় আটকে আছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ইউরোপ সফর শেষ করে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির ঘন কুয়াশার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

বাংলাদেশে সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা

আগামী ৭ ডিসেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই সফর সফল ও নিরাপদ করতে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার। গত রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৭ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফরকালে আনোয়ার ইব্রাহিমকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে।

পড়ুন>>চাক শুমারের সঙ্গে কাজ করা কঠিন হবে: ডোনাল্ড ট্রাম্প

এই ঘোষণার ফলে সফরকালে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ স্তরের নিরাপত্তা সুবিধা পাবেন। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুন মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সরকারি সফর করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় এবার মালয়েশিয়ার সরকার প্রধান ঢাকা সফরে আসছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা

আপডেট সময় : ১১:৩৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬