ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাপ্পি লাহিড়ীর সোনার গয়নার বর্তমান বাজারমূল্য কত? বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: বেতন স্কেল ও আবেদনের নিয়ম বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম বাংলাদেশে পাঁচ বছরে নতুন এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থী দ্বিগুণ বাংলাদেশে সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে নেওয়ার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম চাক শুমারের সঙ্গে কাজ করা কঠিন হবে: ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময়

বাপ্পি লাহিড়ীর সোনার গয়নার বর্তমান বাজারমূল্য কত?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গলায় ঝোলানো সোনার চেইন, হাতে ভারী ব্রেসলেট আর চোখে কালো চশমা—বাপ্পি লাহিড়ীর এই বিশেষ সাজ সংগীতাঙ্গনে এক চিরচেনা রূপ হয়ে উঠেছিল। তাঁর গান যেমন শ্রোতাদের মাতিয়ে রাখত, তেমনি তাঁর অঢেল সোনার গয়নার সংগ্রহ নিয়েও ছিল ব্যাপক কৌতূহল। গায়ক কেন এত সোনা পরতেন এবং শেষ পর্যন্ত সেই গয়নার সংগ্রহে আসলে কী পরিমাণ সম্পদ ছিল, তা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বাংলাদেশি তারকারা স্মরণ করলেন বাপ্পি লাহিড়ীকে।

বাপ্পির গয়না সংগ্রহের প্রকৃত হিসাব সামনে আসে ২০১৪ সালের ভারতীয় লোকসভা নির্বাচনের সময়। পশ্চিমবঙ্গের শ্রীরামপুর আসন থেকে বিজেপির প্রার্থী হওয়ার আগে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের সম্পদের ঘোষণা দিয়েছিলেন। সেই নথি অনুযায়ী, তখন তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা ও ৪ কেজি ৬২০ গ্রাম রুপা ছিল। সব মিলিয়ে তখন তাঁর নিজের সোনা-রুপার সম্মিলিত ওজন ছিল ৫ কেজি ৩৭৪ গ্রাম। তখনকার ঘোষণা অনুযায়ী ওই সোনার গয়নার মূল্য ছিল ১৭ লাখ ৬৭ হাজার ৪৫১ রুপি এবং রুপার মূল্য ২ লাখ ২০ হাজার রুপি। এই কৌতূহলের একটি উত্তর পাওয়া যায় ২০১৪ সালের নির্বাচনী হলফনামায়। এসব গয়নাকে আশীর্বাদের সঙ্গে মিলিয়ে দেখতেন তিনি।

বাপ্পি লাহিড়ীর চেয়ে তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়ীর গয়নার সংগ্রহ ছিল আরও বেশি। হলফনামার তথ্যানুযায়ী, চিত্রাণীর কাছে ছিল ৯৬৭ গ্রাম সোনা, ৮ কেজি ৯০০ গ্রাম রুপা এবং ৩ দশমিক ২ ক্যারেট হীরা। ওই সময় চিত্রাণীর সোনার ঘোষিত মূল্য ছিল ২০ লাখ ৭৪ হাজার ৮৩০ রুপি। স্বামী-স্ত্রীর নামে ঘোষিত মোট ১ কেজি ৭২১ গ্রাম সোনার বর্তমান বাজারদর হিসাব করলে বিশাল অংকের এক চিত্র ফুটে ওঠে। চিত্রাণীর ৯৬৭ গ্রাম সোনার মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

বাংলাদেশের বর্তমান বাজারদরে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৬ হাজার ৯৮৫ টাকা ধরে হিসাব করলে, কেবল বাপ্পি ও তাঁর স্ত্রীর ঘোষিত ১ কেজি ৭২১ গ্রাম সোনার মূল্য দাঁড়ায় প্রায় ২ কোটি ৯২ লাখ ৩১ হাজার ১৮৫ টাকা। একই মানের ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ২৬০ টাকা ধরে, তাঁদের ঘোষিত মোট ১৩ কেজি ৫২০ গ্রাম রুপার মূল্য দাঁড়ায় প্রায় ৩৫ লাখ ১৫ হাজার টাকা। ফলে সব মিলিয়ে তাঁদের ঘোষিত সোনা ও রুপার বর্তমান আনুমানিক বাজারদর প্রায় ৩ কোটি ২৭ লাখ টাকা। তবে এটি কেবলমাত্র ২০১৪ সালের হলফনামায় দেওয়া হিসাব, যা বর্তমান মূল্যমান অনুযায়ী পুনর্মূল্যায়ন করা হয়েছে। বাংলাদেশের আজকের ২২ ক্যারেট সোনার দর ধরে শুধু তাঁর ঘোষিত সোনার মূল্যই দাঁড়ায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।

বাপ্পি লাহিড়ীর কাছে সোনা কেবল বিলাসিতা ছিল না, এটি ছিল তাঁর কাছে আবেগের ও স্মৃতির অনুষঙ্গ। তিনি জানিয়েছিলেন, তাঁর প্রথম সোনার চেইনটি উপহার দিয়েছিলেন মা। এছাড়া ধর্মীয় লকেট এবং স্ত্রী চিত্রাণীর দেওয়া ইংরেজি ‘বি’ অক্ষরের লকেটসহ প্রতিটি গয়নার সঙ্গে ছিল গভীর আধ্যাত্মিক টান। তিনি এই সাজের অনুপ্রেরণা পেয়েছিলেন এলভিস প্রিসলির কাছ থেকে। গায়ক ভোরবেলা ফ্লাইট ধরতে যাওয়ার সময়ও এই গয়নাগুলো পরে থাকতেন।

২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ৬৯ বছর বয়সে বাপ্পি লাহিড়ী প্রয়াত হওয়ার পর তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল যে, তারা এই প্রিয় গয়নাগুলো স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করতে চান। ছেলে বাপ্পা লাহিড়ী সে সময় বাবার চশমা, টুপি ও ঘড়ির সংগ্রহের পাশাপাশি গয়নাগুলোও জাদুঘরে প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও বর্তমানে এই গয়নাগুলো আনুষ্ঠানিকভাবে কোথায় সংরক্ষিত আছে, সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য জনসমক্ষে আসেনি, তবে এগুলো যে পরিবারের কাছে বিশেষ গুরুত্ব বহন করে, তা স্পষ্ট। মঞ্চে কিংবা কোনো অনুষ্ঠানে তাঁকে দেখলেই দর্শকের দৃষ্টি যেত ঝলমলে গয়নায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাপ্পি লাহিড়ীর সোনার গয়নার বর্তমান বাজারমূল্য কত?

আপডেট সময় : ০২:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬