ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম বাংলাদেশে পাঁচ বছরে নতুন এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থী দ্বিগুণ বাংলাদেশে সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে নেওয়ার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম চাক শুমারের সঙ্গে কাজ করা কঠিন হবে: ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে ৪৬তম বিসিএসের গেজেট অপেক্ষায় আটকে আছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল

বাংলাদেশে পাঁচ বছরে নতুন এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থী দ্বিগুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে নতুন করে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীদের সংক্রামিত হওয়ার হার পাঁচ বছরের ব্যবধানে দ্বিগুণ অতিক্রম করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযোয়ী, ২০২১ সালে নতুন শনাক্ত রোগীদের মধ্যে শিক্ষার্থীর হার ছিল ৭ দশমিক ১৩ শতাংশ, যা ২০২৫ সালে আশঙ্কাজনকভাবে বেড়ে প্রায় ১৭ শতাংশে গিয়ে পৌঁছেছে। গত বছর মোট ১ হাজার ৮৯১ জন নতুন এইচআইভি আক্রান্ত শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই ছিল ৩২১ জন।

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২২ সাল থেকে নতুন শনাক্তদের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৪ সালে শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে ৩২৩ জন বা ১৫ দশমিক ৫০ শতাংশ ছিলেন শিক্ষার্থী। এর আগে ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ) এবং ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) শিক্ষার্থী হিসেবে শনাক্ত হন। বয়সভিত্তিক হিসাবে দেখা গেছে, গত বছর আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৬২ দশমিক ৬১ শতাংশেরই বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। এছাড়া ২০ থেকে ২৪ বছর বয়সে ২১ দশমিক ৫ শতাংশ এবং ১৫ থেকে ১৯ বছর বয়সে ৪ দশমিক ৮৭ শতাংশ নতুন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন, যা মোট শনাক্তের ১৫ দশমিক ৫০ শতাংশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সচেতনতার ঘাটতি ও অনিরাপদ সম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ দেশে এইচআইভি আক্রান্ত মানুষের আনুমানিক সংখ্যা দাঁড়ায় ১৭ হাজার ৪৮০। ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্তের পর থেকে ২০২৫ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৩ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৬৬৬ জন, যার মধ্যে গত বছরই মারা গেছেন ২১৯ জন। শনাক্ত রোগীদের মধ্যে বর্তমানে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) গ্রহণ করছেন।

বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তারা উল্লেখ করেছেন, মূলত স্ক্রিনিং বৃদ্ধি পাওয়ায় শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান জানান, পরীক্ষা বাড়ানোর ফলেই শনাক্তের হার বাড়ছে, তবে অভিবাসী ও যৌনকর্মীদের ক্ষেত্রে সংক্রমণ কিছুটা কমেছে। অন্যদিকে আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেনের মতে, বিদেশি তহবিল সংকুচিত হওয়ায় সচেতনতামূলক প্রচার কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় ও ক্লাবগুলোর মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি দেশীয় অর্থায়নে সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

রোগ নিয়ন্ত্রণে বর্তমানে বেশ কিছু বড় চ্যালেঞ্জ কাজ করছে বলে বিভাগের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সারা দেশের মধ্যে মাত্র ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষার বন্দোবস্ত রয়েছে এবং সরকারি হাসপাতালে সুনির্দিষ্ট চিকিৎসার সুবিধা সীমিত। এর সাথে যোগ হয়েছে প্রাতিষ্ঠানিক অসচেতনতা, আন্তঃসংস্থার সমন্বয়হীনতা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ও বৈষম্য। প্রতিরোধ গড়ে তুলতে দ্রুত সচেতনতা বৃদ্ধি, পরীক্ষার ভৌগোলিক পরিধি সম্প্রসারণ এবং আক্রান্তদের সামাজিকভাবে মূল ধারায় রেখে চিকিৎসার আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে পাঁচ বছরে নতুন এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থী দ্বিগুণ

আপডেট সময় : ১২:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬